ঢাকা | বঙ্গাব্দ

গলাচিপা-পটুয়াখালী সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ আনোয়ার মোল্লা (৫৫)

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2025 ইং
গলাচিপা-পটুয়াখালী সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ আনোয়ার মোল্লা (৫৫) ছবির ক্যাপশন: আনোয়ার মোল্লা
ad728


মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার পটুয়াখালী

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ আনোয়ার মোল্লা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের সানু মোল্লার পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পাতি বার দুপুর সাড়ে১২ টার দিকে আনোয়ার মোল্লা পটুয়াখালীর উদ্দেশে নিজ বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে পাডুখালী স্টেশনের উত্তরে একটি হুন্ডা (মোটরসাইকেল) ও একটি বড় বাসের সংঘর্ষে তিনি  নিহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, তবে পথেই তার মৃত্যু ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইলে পলিশেডে টমেটো চাষ করে সফল কৃষকরা

নড়াইলে পলিশেডে টমেটো চাষ করে সফল কৃষকরা