ঢাকা | বঙ্গাব্দ

পিরোজপুরে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
পিরোজপুরে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: পিরোজপুরে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা।
ad728
পিরোজপুরে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

তুহিন আহসানঃ

পিরোজপুর জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা: তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর, ২০২৫ইং মঙ্গলবার  সকাল ১১টায় স্বরূপকাঠি অনলাইন প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদ বরিশাল বিভাগের সভাপতি শফিকুল আলম উখবা। 

তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এ আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

তিনি আরও বলেন, “আমাদের এই সংগ্রাম রাজনৈতিক বা দলীয় নয়, বরং এটি একটি চেতনাগত লড়াই। এ লড়াই কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে জাগরণের ডাক।” তিনি আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পিরোজপুর জেলা হেযবুত তাওহীদের সভাপতি সুমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হাওলাদার, পিরোজপুর জেলার নারীনেত্রী আমিনা আক্তার, স্বরূপকাঠি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম. ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি তরিকুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমূখ। 

এছাড়াও স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও সুধীজনেরা এসময় উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ

বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ