ঢাকা | বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতেই ভোট, ঠেকাতে পারবে না কেউ।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2025 ইং
ফেব্রুয়ারিতেই ভোট, ঠেকাতে পারবে না কেউ। ছবির ক্যাপশন: প্রেস সচিব শফিকুল আলম”
ad728
মোঃ মাজাহারুল ইসলাম সিপন, নেত্রকোনাঃ

অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই।”

শুক্রবার সকাল ৯টার দিকে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, “আমরা শুরু থেকেই পরিষ্কারভাবে বলেছি ,ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে।”

তিনি জানান, সারাদেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। জনগণ প্রস্তুত নির্বাচনের জন্য, আর প্রশাসনও রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। আইনশৃঙ্খলা রক্ষায় সাড়াশি অভিযান চলছে, যা পরিস্থিতিকে আরও স্থিতিশীল করছে।

বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে শফিকুল আলম বলেন, “যারা নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তারা পতিত স্বৈরাচারের দোসর। দেশের মানুষ এখন চায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াতে ইসলামীর নেতাদের বেগম পাড়া কিংবা পিসি পাড়া নাই -ডা.

জামায়াতে ইসলামীর নেতাদের বেগম পাড়া কিংবা পিসি পাড়া নাই -ডা.