প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2025 ইং
কবিতা- সাড়ে তিন হাজার বছর __,বিলকিস আক্তার __
সাড়ে তিন হাজার বছর---
__,বিলকিস আক্তার __
মনে আছে তোমার?
আমাকে দেওয়া সেই কথা?
নাকি ভুলেই গেছো?
যেদিন তুমি শেষ বারের মতো চলে যাচ্ছিলে,
একটি বার ও বলো নি আমায়।
বলোনি আমায়,তুমি শেষ বারের মতো চলে যাচ্ছো।
সেই কুয়াশা ভেজা ভোরের কথা
আজো আমার হৃদয় ভাঙে প্রতিনিয়ত ই।
তুমি চলে যাওয়ার পরের প্রতিটি
মূহুর্ত কে মনে হতো যেনো,
এক একটি বছর।
তুমি চলে যাওয়া থেকে অদ্যাবধি
মনে হয় যেনো সাড়ে তিন হাজার বছর।
সাড়ে তিন হাজার বছর ধরে
বসে আছি শুধু তোমারি অপেক্ষায়।
বসে আছি তুমি আবার আসবে বলে
আজো সেই খেয়া ঘাটের কিনারায়।
যেখান থেকে তুমি নিয়েছিলে বিদায়।
শুধু আজ নয়,যেনো মনে হয়
হাজার জনম পরে এলেও
পাবে আমায় এখানটায়।
আমি বসে থাকবো অনন্ত কাল
তোমারি অপেক্ষায়।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY