প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2025 ইং
গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে গিয়ে নিহত ২

গাজিপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদকঃ
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে মহানগরীর দাক্ষিণখানে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত দেড়টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।
পরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY