প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
যশোর সীমান্তে বিজিবি'র অভিযান, দু'দিনে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক।

যশোর সীমান্তে বিজিবি'র অভিযান, দু'দিনে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক।
বেনাপোল প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবি'সুত্রে জানাগেছে চলতিসেপ্টম্বর মাসে৭ও ৮ (২০২৫) তারিখ,দুদিন অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক করেছে।
৭ সেপ্টম্বর, রবিবার আটক মালামালের মূল্য ৬,৪৬,৩২০/-(ছয় লাখ ছেচল্লিশ হাজার তিনশত বিশ) টাকা,এবং সোমবার ৮সেপ্টম্বর(২০২৫)তারিখে আটক মালের মূল্য ২,৮৬,০০০/- (দুই লাখ ছিয়াশি হাজার) টাকা।
সর্ব মোট দুদিনে আটককৃত মালের মুল্য ৯,৩২,৩২০(নয় লাখ বত্রিশ হাজার তিনশত বিশ) টাকা।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি'র টহলদল পাঁচপীরতলা শালকোনা শাহজাদপুর,বেনা পোল-বিওপি,বেনাপোল আইসিপি,আমড়া খালী,মাসিলা বিওপি সীমান্তে অভি যান চালিয়ে মদ ফেন্সিডিল শাড়ী কীটনাশক ঘাসবীজ ব্যালেন্ডার মেশিন ও কসমেটিক্স সামসী আটক করে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY