প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
৩ ঘণ্টা ধরে অজ্ঞান করে সুমাইয়া ও তার মাকে হত্যা করে কবিরাজ

নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা হত্যার ঘটনার মূলহোতা মোবারক হোসেনকে নগরীর দুর্গাপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন। গতকাল সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়া সেই কবিরাজই তিনি।
গতকাল (৮ সেপ্টেম্বর) কুমিল্লা রেলস্টেশন থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত পানি পড়া, বোতল, জামা কাপড়, চুরি হওয়া ৪টি মোবাইল ও একটি ল্যাপটপও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, মোবারকের আগে থেকেই এই পরিবারে সঙ্গে যাতায়াত ছিল। তিনি এই পরিবারে পানি পড়া আর ঝাড়ফুঁক করতেন। যে কারণে সে এই সুযোগটা নিয়েছেন। তবে সে কেন হত্যা করেছে এটা আমরা এখনো জানতে পারিনি। হত্যার আগে তিনি প্রায় তিন ঘণ্টা ধরে তাদেরকে পানি পড়া ও ঝাড়ফুঁক করে অজ্ঞান করেন। এরপর তার মাকে শ্বাসরোধ করে এবং সুমাইয়াকে গলা টিপে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে গতকাল দুপুর ২.৩০ টায় তাদেরকে হত্যা করা হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন, জেলা না
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY