প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
পাঁচবিবিতে বিএনপির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাঁচবিবিতে রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরীর দিক নিদের্শনায় জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় জয়পুরহাট জেলা ও থানা তাঁতীদলের যৌথ আয়োজনে উপজেলার আওলাই ইউনিয়নের বটতলী বাহাপুর নিচিমপুর গ্রামের নারীদের নিয়ে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাহাপুর নিচিমপুর গ্রামে তাঁতীদলের সভানেত্রী আবেদা বেগমের সভাপতিত্বে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমিন মন্ডল।
এসময় থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক রিক্তা,সাংগঠনিক সম্পাদক ববিতা,বাহাপুর নিচিমপুর গ্রামে তাঁতী দলের সহ-সভানেত্রী রুজিনা, সাধারণ সম্পাদক জোৎসনা বেগম ও মহসিনা খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় স্লোগানের মধ্য দিয়ে বলেন, মা-বোনেরা সালাম নিন ধানের শীষে ভোট দিন, আপনার-আমার মার্কা ধানের শীষ মার্কা। বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, মঞ্জুর মোর্শেদ চৌধুরীর মার্কা ধানের শীষ মার্কা।
জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমিন মন্ডল জানান,বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরীর দিক নিদের্শনায় রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারীদের কাছে পৌছে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য।
জয়পুরহাট জেলা তাঁতী দল ও বাহাপুর নিচিমপুর এলাকাবাসী একমত পোষণ করে বলেন,আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরীকে জয়পুরহাট-১ আসনের এমপি হিসাবে দেখতে চাই।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY