প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
ঘিওরের কালিগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা কালিগঙ্গা নদীতে পুরাতন ঐতিহ্য ধরে রাখি এসো সোনার বাংলা গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুরে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও ঢাকা জেলা থেকে আগত বাহারি রকমের নৌকা নিয়ে এ বাইচ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ নৌকা বাইচকে ঘিরে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে জাবরা ও আশেপাশের এলাকা। নৌকা বাইচ ঘিরে মিলন মেলায় পরিনত হয় আশেপাশের চার পাঁচ গ্রাম। চোখে পড়ার মতো ভীড় ছিলো নদীর এপার ওপার। সব বয়সের মানুষ ছিলো চোখে পড়ার মতো। নৌকা বাইচকে কেন্দ্র করে বসে সব ধরনের পসরা নিয়ে মেলা।
আবুল কাসেম চতুর সভাপতিত্বের এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজুল আলম বাহার, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ঘিওর থানা ওসি তদন্ত মোহাম্মদ কোহিনূর মিয়া, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইউসুফ আলী, জেলা যুবদলের মাসুদ পারভেজ ।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY