প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2025 ইং
বিশ্বকে এখনই ইসরাইলকে থামাতে হবে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, শুধুমাত্র নিন্দা জানানো এখন আর যথেষ্ট নয়, ইসরাইলি আগ্রাসন থামাতে এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
আরব গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে দার বলেন, ‘বিশ্বকে এখনই ইসরাইলকে থামাতে হবে’। তিনি সতর্ক করে বলেন, লেবানন, সিরিয়া এবং সবশেষ কাতারে ইসরাইলের হামলা গ্রহণযোগ্য নয় এবং তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
পাকিস্তান কাতারে ইসরাইলের হামলাকে কঠোরভাবে নিন্দা জানায় উল্লেখ করে ইসহাক বলেন, ‘এটি ভ্রাতৃপ্রতিম একটি দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।’
আরও পড়ুন: দুই বছর পর ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যার প্রমাণ’ পেল জাতিসংঘ!
গত সপ্তাহে কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের হত্যার চেষ্টা করে ইসরাইল বিমান হামলা চালায়। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহু দেশ এ ইসরাইলের এই হামলার নিন্দা জানিয়েছে। ওই ঘটনার পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY