প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2025 ইং
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় ও আলোচনা সভা।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় ও আলোচনা সভা।
মোঃ মাজাহারুল ইসলাম সিপন, নেত্রকোনা ।
২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিমের সাথে ফার্মাসিউটিক্যালস্ ম্যানেজার্স ফোরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় সংগঠনের সভাপতি মোঃ সেলিম রেজা খান রানা, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন খান মানিক , সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক খান নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম কে ফুলের তোড়া দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান । এই সংগঠনে সকল ঔষধ কোম্পানীর ম্যানেজারগণ স্বাস্থ্য সেবায় ও জীবনযাপন উন্নয়নে কাজ করে যাচ্ছে ।
সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে ম কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, স্বাস্থ্য সেবায় ঔষধের মান ঠিক রাখতে আহ্বান জানান এবং গরীব রোগীদের নিয়মিত স্যাম্পল প্রদান করে সহযোগিতা করতে বলেন ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এ বি চৌধুরী নাদিম , কবি ও সাংবাদিক সৈয়দ সময় , এসকেএফ ঔষধ কোম্পানীর ম্যানেজার ফরমান আলী,মিস্টার ম্যানেজার এনায়েত কবীর প্রমুখ ।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY