প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
বৈষম্য ছাত্র আন্দোলনে অর্থের যোগানদাতা যুবলীগ নেতা শেখ গিয়াস’গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ ঘরে ঘরে খবর দে, এক দফার কবর দে’ স্লোগান দিয়ে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিহত করার ঘোষণা দেয়া সেই যুবলীগ নেতা শেখ গিয়াস উদ্দিন’কে রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩.ঘটিকায় রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৯ টি মামলার এজাহারভুক্ত আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক ও গোপালগঞ্জ জেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে সিটিটিসি
রাজধানীর পুরান ঢাকা এলাকার ইংলিশ রোড থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক ও গোপালগঞ্জ জেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন (৩৩) কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সিটিটিসি সূত্রে জানা যায়,বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অর্থের যোগানদাতা ও সর্বোচ্চ গুজব ছড়ানোর অন্যতম কারিগর ও সম্প্রতি সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মিছিল মিটিংয়ের অর্থ সরবরাহ করতেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক শেখ গিয়াস উদ্দিন।
সিটিটিসির সিটিআই বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোড সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৯ টি মামলা রয়েছে ।
নোয়াখালী আওয়ামী নেতা সামসু উদ্দিন রিয়াদের অন্যতম সহযোগী ছিলেন শেখ গিয়াস উদ্দিন।নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোর্শেদ আলমের অন্যতম সহযোগি সেনবাগ সরকারি ডিগ্রী কলেজের সাবেক এজিএস ও ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক,নোয়াখালী জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সেনবাগ উপজেলা আওয়ামীলীগ অন্যতম সদস্য ও অর্থের যোগানদাতা ছিলেন আওয়ামীলীগ নেতা সামসু উদ্দিন আহমেদ রিয়াদ।যুবলীগ নেতা গিয়াস উদ্দিন মাধ্যমে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম ও জাহাঙ্গীর কবির নানক ও ফারুক খানের সাথে দামী গিফটের মাধ্যমে সক্ষতা করে দেন আওয়ামীলীগ নেতা রিয়াদের। তাদের নাম ভাঙ্গিয়ে রিয়াদ অল্পদিনে পুলে পেপে হাজার কোটি টাকার মালিক বনে যান।
রিয়াদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, ঢাকার বিভিন্ন স্থানে বাণিজ্যিক কার্যালয় কুরিয়ার সার্ভিসের অন্তরালে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে উসকানি দেয়াসহ সরকার পতনের নানা ষড়যন্ত্রের ছক কষেছেন ।আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের কে মোটা অংকের টাকা দিয়েছেন বৈষম্য ছাত্র-আন্দোলনের ছাত্র-ছাত্রীদের উপর গুলিবর্ষণের জন্য ।
অথচ সেই রিয়াদ আছেন বহাল তবিয়তে যা নিয়ে বিভিন্ন ভুক্তভোগী নেতাকর্মীদের এনিয়ে জনমনে জেগেছে নানা প্রশ্ন।
গিয়াসের অর্থের যোগানদাতা রিয়াদসহ আর কারা কারা জড়িত আছেন তাদের ও খুঁজে বের করা হবে বলে জানা সিটিটিসি ইউনিট প্রধান।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY