প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন আমিরাত প্রবাসী বাংলাদেশি

অনলাইন নিউজ,,
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এক প্রবাসী বাংলাদেশি লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকা।
প্রতিবেদন মতে, লটারি বিজয়ী ওই বাংলাদেশি প্রবাসীর নাম হারুন সরদার নূর নবী সরদার। ৪৪ বছর বয়সি হারুনের বিজয়ী টিকিট নম্বর ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর একটি লটারির টিকিট কিনেছিলেন তিনি। পেশায় ট্যাক্সিচালক এই প্রবাসী আরব আমিরাতের শারজাহ শহরে বসবাস করেন।
শুক্রবার বিগ টিকিটের র্যাফল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম পুরস্কার জেতেন হারুন। অনুষ্ঠান চলাকালে উপস্থাপক রিচার্ড ও বোচরা হারুনকে কল করে এ খবর দেন। শুনে চমকে যান তিনি। উত্তরে বেশি কিছু বলতে পারেননি।
এছাড়া আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী লটারিতে একটি ‘রেঞ্জ রোভার ভেলার’ গাড়ি জিতেছেন। তিনিও শারজাহ শহরে বসবাস করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY