প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2025 ইং
গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করল ইসরাইল

ডেক্স নিউজ,,
যুদ্ধবিরতি চুক্তি মেনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল। ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন মতে, আজ শুক্রবার (১০ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় উল্লেখিত এবং হামাস ও ইসরাইলের সম্মত হওয়া এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সেনা প্রত্যাহার সম্পন্ন হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী রাফাহ ও খান ইউনিস (দক্ষিণ) এবং গাজার উত্তরের এলাকা থেকে পূর্ব দিকে প্রত্যাহার করে ইসরাইলের সীমান্তের দিকে সরে যাবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে কিছু সামরিক ব্রিগেড এবং ডিভিশন গাজার কেন্দ্র থেকে সরে এসেছে।
যুদ্ধবিরতি দেখভালে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানোর বিষয়টি হামাসের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা গ্যারান্টি বলে মনে করা হচ্ছে যা হামাসকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে উদ্বুদ্ধ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY