
ময়মনসিংহের নান্দাইল এখন উত্তপ্ত নির্বাচনী উচ্ছ্বাসে মুখরিত। “আগামীর পথে এগিয়ে যাব একসাথে” — এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম (চান ভাই) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ভোটযুদ্ধের ময়দানে নেমেছেন নতুন অঙ্গীকার নিয়ে।
চান ভাই বলেন, “দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে নান্দাইলবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবর্তনের শক্তি জনগণের হাতেই। আসুন, ফুল কপি মার্কায় ভোট দিয়ে শান্তি, ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে যাই একসাথে।”
স্থানীয় জনসভা, হাট-বাজার ও ঘরে ঘরে প্রচারণায় ইতিমধ্যে জোয়ার তুলেছেন চান ভাই ও তার কর্মীরা। “দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়বো”— এই স্লোগানে মুখরিত নান্দাইলের গ্রামাঞ্চল। তরুণ ভোটার থেকে শুরু করে নারী ও প্রবীণ ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আশার আলো।
অনেকে বলছেন, নান্দাইলের রাজনীতিতে একটি পরিচ্ছন্ন, জনমুখী নেতৃত্বের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের মতো সৎ, পরিশ্রমী ও নীতিনিষ্ঠ প্রার্থী মাঠে নামায় ভোটারদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।
অ্যাডভোকেট এ. কে. এম. আনোয়ারুল ইসলাম ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সাহসী ছাত্রনেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন জুলাই ’২৪ আন্দোলনের অগ্রনায়ক— যিনি রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন।তিনি শুধু একজন রাজনীতিক নন, বরং একজন মানবিক ও প্রগতিশীল চিন্তকও বটে, যিনি সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করেন।
চান ভাইয়ের নির্বাচনী ইশতেহারে রয়েছে—দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল,কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ উদ্যোক্তা উন্নয়ন,শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যখাতের প্রসার ,গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ,নারী ও শিশুদের নিরাপত্তা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা
তিনি বলেন, “রাজনীতি হবে সেবার, ক্ষমতার নয়। আমি বিশ্বাস করি, নান্দাইলের জনগণই এই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি।”
নান্দাইলবাসীর উদ্দেশে চান ভাই আহ্বান জানিয়েছেন—“আসুন, ফুল কপি মার্কায় ভোট দিয়ে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত নান্দাইল গড়ার সুযোগ দিন।”
আগামীর পথে এগিয়ে যাব একসাথে”— এই মূলমন্ত্রকে সামনে রেখে নান্দাইলের মানুষ এক নতুন রাজনৈতিক ধারা দেখতে পাচ্ছে। উন্নয়ন, ন্যায়বিচার ও সততার ভিত্তিতে নতুন প্রজন্মের রাজনীতির সূচনা ঘটবে কিনা, তা নির্ভর করছে ভোটের মাঠে নান্দাইলবাসীর রায়েই