মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ওয়ারেন্ট ভুক্ত সাজা প্রাপ্ত ৫বছরের সাজা ভক্ত পালাতক আসামি মেহেদী হাসান বাবু (২৭)কে ময়মনসিংহ র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে।
সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল ৬ নভেম্বর বৃহস্পতিবার ৪০টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবের দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মামলা নং ০৬(১০)২২, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(খ) মোতাবেক ৫বছরের সাজাপাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মেহেদী হাসান বাবু (২৭), পিতা মৃত জসীমউদ্দীন, সাং- চন্ডিবের দক্ষিণপাড়া, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে।