প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
সড়কও কালভার্ট ভেঙে পড়ায় জনসাধারণের দুর্ভোগ।

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে ২০১৯-২০ অর্থ বছরে কালভার্ট নির্মাণের পরেই ভেঙে পড়ায় বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ঐ এলাকার জনসাধারণ।
স্থানীয়রা জানান,নয়নপুর গ্রামের কালভার্ট সংলগ্ন রাস্তাটি দিয়ে ৭/৮ টি গ্রামের শতশত মানুষ চলাচল করেন। কালভার্টসহ রাস্তাটি ধ্বসে যাওযায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অতিকষ্টে চলাচল করছে। এমতবস্থায় সংযোগ সড়ক সহ কালভার্টটি পুন:নির্মানের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, "রাস্তাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ২০১৯-২০ অর্থ বছরে নয়নপুর গ্রামে কালভার্ট নির্মিত হয়। কিন্তু কাজ শেষ হতে না হতেই পানির স্রোতে সংযোগ সড়কসহ কালভার্টটি ধ্বসে যায়। জনদুর্ভোগ বিবেচনায় সংযোগ সড়কসহ কালভার্টটি দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি।"
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সঙ্গে কথা বললে তিনি জানান, "দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY