ঢাকা | বঙ্গাব্দ

সাত রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস'র বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
সাত রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস'র বৈঠক ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ad728
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
 
সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা ও পরিবর্তিত প্রেক্ষাপট মোকাবিলায় সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


এর আগে সোমবার তিনি ধারাবাহিকভাবে তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। 
প্রথমে জামায়াতে ইসলামী, এরপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সবশেষে বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 

সূত্র মতে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি যে নতুন মোড় নিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই বৈঠকগুলোতে গতি এসেছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান। 

অপরদিকে জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের অবস্থান আরও স্পষ্ট করে তুলে ধরে। তারা বলেন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতিও নিষিদ্ধ করা উচিত। দল দুটির মতে, জাতীয় পার্টি দীর্ঘদিন আওয়ামী লীগের সহযোগী বা দোসর হিসেবে কাজ করেছে। তাই আওয়ামী লীগের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির ক্ষেত্রেও একই পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখে একটি সর্বজনগ্রহণযোগ্য সমাধান খুঁজছেন। তাঁর লক্ষ্য হচ্ছে আসন্ন রাজনৈতিক প্রক্রিয়া ও নির্বাচনী পরিবেশকে স্থিতিশীল করা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করা।

মঙ্গলবার বিকেলের বৈঠকে সাত দলের প্রতিনিধিদের উপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ, এ বৈঠক থেকেই ভবিষ্যৎ নির্বাচনী রূপরেখা, রাজনৈতিক অংশগ্রহণ ও নিষিদ্ধ দলের তালিকা নিয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


রাজনৈতিক অঙ্গনের পর্যবেক্ষকদের মতে, বর্তমান সময়ে প্রতিটি সিদ্ধান্ত আগামী দিনের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করবে। তাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই উদ্যোগ শুধু বৈঠকেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হতে পারে জাতীয় সমঝোতার এক নতুন দিগন্ত।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
লাইসেন্সবিহীন মিশুক-ইজিবাইক: শহরের প্রধান সড়কে নিয়ন্ত্রণহীন

লাইসেন্সবিহীন মিশুক-ইজিবাইক: শহরের প্রধান সড়কে নিয়ন্ত্রণহীন