ঢাকা | বঙ্গাব্দ

নাজিরপুরে জাতীয় যুব সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2025 ইং
নাজিরপুরে জাতীয় যুব সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: নাজিরপুরে জাতীয় যুব সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ad728
ওয়ালিউল্লাহ রাইসুল নাজিরপুর উপজেলা প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে ঐতিহ্যবাহী জাতীয় যুব সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুবদল।

শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শ. ম. রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান প্রমুখ।

র‍্যালি ও সভায় ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের ইকর'অ এর অফিস উদ্বোধন।

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের ইকর'অ এর অফিস উদ্বোধন।