মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার:
হোমনা–তিতাসের মানুষদের কাছে দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হওয়ার পথে। এলাকার মানুষের মতে, এক নেতা আছেন, যিনি শুধু নির্বাচনের প্রার্থী নন, বরং জনগণের প্রকৃত সেবক। সেই নেতা হলেন আক্তারুজ্জামান।
স্থানীয়রা বলেন, আক্তারুজ্জামান সুখ–দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাঁর স্বভাব। শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা উন্নয়ন, কৃষকের অধিকার রক্ষা ও তরুণদের কর্মসংস্থানে তাঁর নিরলস কাজ ইতিমধ্যেই মানুষের হৃদয় জয় করেছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা চাই এমন একজন এমপি, যিনি আমাদের হোমনা–তিতাসকে উন্নয়নের রাস্তায় এগিয়ে নিয়ে যাবেন। আক্তারুজ্জামান সেই নেতা।”
উন্নয়নের প্রতীক: রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল, বিদ্যুৎ ও পানি সরবরাহের ক্ষেত্রে অগ্রগতি।সততার প্রতীক: জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন।
জনগণের বন্ধু: সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সঙ্গী।
এদিকে, হোমনা–তিতাসের প্রতিটি মানুষ এক কণ্ঠে বলছেন—
“আমরা আক্তারুজ্জামানকে এমপি হিসাবে দেখতে চাই।”
অভিযোগকারীরা উল্লেখ করেছেন, যদি আক্তারুজ্জামান সংসদে যান, তবে এলাকার উন্নয়ন ও সমৃদ্ধি দ্রুত বাস্তবায়িত হবে। রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, হাসপাতাল এবং কর্মসংস্থানসহ সবক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব হবে।
নির্বাচনী মহলও আশাবাদী যে, আক্তারুজ্জামানের নেতৃত্বে হোমনা–তিতাসবাসী আগামী নির্বাচনে নিজেদের ভোটাধিকার কাজে লাগিয়ে এলাকার উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে।
মোঃ শাহজাহান বাশার