ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে চা দোকানীর মর্মান্তিক মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে চা দোকানীর মর্মান্তিক মৃত্যু। ছবির ক্যাপশন: পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে চা দোকানীর মর্মান্তিক মৃত্যু।
ad728
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে চা দোকানীর মর্মান্তিক মৃত্যু।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ 

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে পলাশ কুমার মহন্ত (৪০) নামে এক চা দোকানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার  সকাল ৬ টায় পাঁচবিবি স্টেশনের উত্তর পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক পৌরসভার তুরিপাড়ার মৃত নীলমনি মহন্তের ছেলে। তিনি স্টেশনের রোডে চা স্টল পরিচালনা করতেন। 

প্রত্যক্ষ দর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে পলাশ কাটা পড়ে। এতে তার শরীরের  বিভিন্ন অংশ খন্ডবিখন্ড হয়। 

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন,পলাশ একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তিনি  স্টেশন সংলগ্ন রেল লাইনের উপর দিয়ে ঘোরাফেরা করছিলেন। 

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পের অগ্রগতি মন্থর।

যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পের অগ্রগতি মন্থর।