ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুর হিলি হাকিমপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
দিনাজপুর হিলি হাকিমপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ছবির ক্যাপশন: দিনাজপুর হিলি হাকিমপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
ad728
দিনাজপুর হিলি হাকিমপুরে জামায়াতের কেন্দ্রীয় ঘোষিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। 

হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে ২৬ সেপ্টেম্বর, শুক্রবার, বিকেল ৩ টায় হিলি চারমাথা মোড়ে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম সৈকত ও জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি আবুল কালাম আজাদ। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, খট্টা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওবাইদুল ইসলাম, পৌরসভা আমীর মাওলানা সাইফুল ইসলাম, পৌরসভা মেয়র প্রার্থী মীর শহীদ হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ও আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সবিরুল ইসলাম প্রমুখ। 

সমাবেশ শেষে চারমাথা মোড় থেকে সিপি রোড হয়ে বাজার দিয়ে বাস স্ট্যান্ড হয়ে চারমাথা মোড়ে শেষ হয়।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
পাঁচবিবিতে মনজুরুল ইসলামের স্মরণ সভা।

পাঁচবিবিতে মনজুরুল ইসলামের স্মরণ সভা।