ঢাকা | বঙ্গাব্দ

গলাচিপার গোলখালী ইউনিয়নে দুর্গাপূজা পরিদর্শনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2025 ইং
গলাচিপার গোলখালী ইউনিয়নে দুর্গাপূজা পরিদর্শনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালী,

২৮ সেপ্টেম্বর ২০২৫:
গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মঈন, গোলখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল গাজী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ  মিজানুর রহমান,  ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী মোঃ আজাদ মাহমুদ, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ গেয়াস উদ্দিন মোল্লা  ঘাট শ্রমিক দলের  সভাপতি মোঃ শাহিন সরদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান ও গলাচিপার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মোঃ মাইনুল ইসলাম মোঃ হাসান গাজী স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পূজামণ্ডপে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের কামনা করেন।

এ সময় মোঃ মোস্তাফিজুর রহমান মঈন বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজে সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিরন্তন ঐতিহ্যের বহিঃপ্রকাশ। বিএনপি সব সময় সকল ধর্মের মানুষের অধিকার ও উৎসবের পাশে ছিল, আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত জরুরি। আমাদের দায়িত্ব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে—তা নিশ্চিত করা।”

স্থানীয় জনগণ বিএনপি নেতৃবৃন্দের এই শুভেচ্ছা সফরকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
আসন্ন নির্বাচনে এখনো সিদ্ধান্ত নেননি একরামুজ্জামান।

আসন্ন নির্বাচনে এখনো সিদ্ধান্ত নেননি একরামুজ্জামান।