ঢাকা | বঙ্গাব্দ

বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ও ওসিকে হ-ত্যার হুমকি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ও ওসিকে হ-ত্যার হুমকি ছবির ক্যাপশন: বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ও ওসিকে হ-ত্যার হুমকি
ad728
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে বিদেশি নম্বর থেকে হ-ত্যার হু-মকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মাইনুল ইসলাম।

জিডি সূত্রে জানা যায়, অভিযুক্ত মিথুন ঢালী—যিনি রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক—এই হুমকির সঙ্গে জড়িত।

এর আগে ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নিষিদ্ধ কার্যক্রমে অংশ নেন মিথুন ঢালী। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর এলাকায় ফিরোজ খার বাড়িতে নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। পরদিন বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিল বের করার সময় পুলিশ অভিযান চালালে মাইকিং করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হা-মলার চেষ্টা চালান। তবে মিথুন ঢালী কৌশলে পালিয়ে যান।

ঘটনার পর গত ২ অক্টোবর জাজিরা থানায় স-ন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার ২ নম্বর আসামি করা হয় মিথুন ঢালীকে।

পুলিশের অভিযোগ, এ মামলায় আসামি হওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে মিথুন ঢালী শুক্রবার দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাজিরা থানার ওসি মাইনুল ইসলামকে হ-ত্যার হুমকি দেন। এরপরই থানায় জিডি (নং-৯৫) করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত মিথুন ঢালীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি মাইনুল ইসলাম বলেন, ‘মিথুন ঢালী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এরপর গতকাল দুপুরে বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও আমাকে হ-ত্যার হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে থানায় জিডি করেছি।’


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
বিয়ের দাবিতে রায়গঞ্জে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অন

বিয়ের দাবিতে রায়গঞ্জে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অন