ঢাকা | বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলের মামুন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন রাণীশংকৈলের মামুন ছবির ক্যাপশন: গণঅধিকার পরিষদের মনোনয়ন সংগ্রহ
ad728

মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন  সংগ্রহ করলেন রাণীশংকৈলের মামুন। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। স্বদল বলে ঘুরছেন শারদীয় দূর্গা মন্ডবে মন্ডবে।

মনোনয়ন বিতরণ করেন কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক শাকিউজ্জামান ও যুগ্ম সম্পাদক জিল্লু খান। এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রিয় কমিটির ক্রীয়া সম্পাদক ইলিয়াস হোসেন, ক্রীয়া সম্পাদক ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন-ইয়ামিন মোল্লা,সম্পাদক নাজমুল হাসান,দপ্তর সম্পাদক মুহাম্মদ তোহা, রাণীশংকৈল উপজেলা সভাপতি সোহরাব হোসেন,সম্পাদক আবু জাফর।

গতকাল সোমবার নির্বাচনী এলাকায় ফিরে এসে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাতার স্বার্থে ভিপি নুরের নেতৃত্বে রাজনীতির সূচনা করেছি। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে হামলা,মামলা,জেল জুলুম রিমান্ড ও নির্যাতন সহ্য করে আজ এ পর্যন্ত এসেছি। এর প্রতিদান আশা করি ঠাকুরগাঁও-৩ আসনের মানুষ আমাকে দিবে। ট্রাক মার্কা বিজয়ী হলে এলাকার নির্যাতিত-নিপীড়িত মানুষের কল্যানে সারা জীবন কাজ করে যাবো।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে  ডুবে এক

ইউএনও’র নির্দেশে বে-আইনি ভাবে বালু উত্তোলনের গর্তে ডুবে এক