ঢাকা | বঙ্গাব্দ

জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2025 ইং
জামায়াতের নতুন আমির নির্বাচন ডিসেম্বরে ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। সারাদেশের এক লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগেই এই ভোট বদলে দিতে পারে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো।
প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে গত দেড় দশক। ২৪ এর অভ্যুত্থানের পর এখন পর্যন্ত রাজনীতির ময়দানে বেশ স্বস্তিতে থাকা দলটি এরইমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। একদিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজপথে সরব দলটি। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী ঠিক করে ক্ষমতার লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে জোরেশোরে। এরমধ্যেই গুঞ্জন উঠেছে আগামী ডিসেম্বরে দলটির সর্বোচ্চ নেতার পদসহ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন।

 জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২৫ ডিসেম্বরের আগে দলের নির্বাচন সারবেন তারা। জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ থাকবে নতুন আমিরের কাঁধে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামগঞ্জে বিএনপির প্রতিনিধি নির্বাচনে প্যানেল নয়  ভোটার ভোট দ

রামগঞ্জে বিএনপির প্রতিনিধি নির্বাচনে প্যানেল নয় ভোটার ভোট দ