ঢাকা | বঙ্গাব্দ

কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

চলতি মাসের শুরুতে কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় তারা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে কথা বলেন। ফোনালাপে আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু।


হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন।
নেতানিয়াহু তার ‘এক্স’ অ্যাকাউন্টে বলেন কাতারের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে ইসরাইল হামাসকে লক্ষ্য করছিল, কাতারিদের নয়... ভবিষ্যতে আপনার সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো পরিকল্পনা ইসরাইলের নেই।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বরের ওই হামলায় হামাসের নিম্নপদস্থ পাঁচজন সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে হামাসের শীর্ষ নেতারা ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের