ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোল্লা খবির উদ্দিনের ইন্তেকাল।দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
নড়াইলের বীর মুক্তিযোদ্ধা মোল্লা খবির উদ্দিনের ইন্তেকাল।দ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মৌসুমী নিলু, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকট মোল্লা খবির উদ্দিন শহরের মহিষখোলায়  নিজ বাড়িতে  শুক্রবার বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি  ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ৫ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি  জেলার কালিয়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল মাজেদ মোল্লার ছেলে ছিলেন।
শনিবার বাদ জোহর নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ-এ জানাযা শেষে দুপুর ২টায় তার প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। নড়াইল জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস মরহুমের কফিনে শ্রদ্ধা জানান। জানাযা ও গার্ড অফ অনার শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু'গ্রামের মধ্যে সংঘর্ষে ২জন আহত

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু'গ্রামের মধ্যে সংঘর্ষে ২জন আহত