ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
বগুড়ায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


রুহুল আমিন শাহিন, বগুড়া:

খুলনা বাগেরহাটে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বগুড়ার মহাস্থান এলাকায় রংপুর মহাসড়কের ফ্লাইওভারের নিচে জাতীয় দৈনিক ভোরের চেতনা পরিবার, বগুড়া আয়োজন করে এ মানববন্ধনের।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক ভোরের চেতনা বগুড়া জেলা প্রতিনিধি মোছাঃ তাহেরা জামান লিপি, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান মিঠু, অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জের সভাপতি মোঃ রশিদুল রহমান রানা, এবং মোকামতলা মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশিদ লিটন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় সত্য ও নির্ভীক সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের নানাভাবে হুমকি ও হামলার শিকার হতে হচ্ছে। তাঁরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হবে।

বক্তারা এস. এম. হায়াত উদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা’র রিপোর্টার মোঃ হাকীম আ: গনি (গাবতলী), মোঃ শফিকুল ইসলাম শাকিল, মোঃ হীরা মানিক (সারিয়াকান্দি), মোঃ আব্দুর রহমান নাহিদ, মোঃ আব্দুর রহিম (শিবগঞ্জ), মোঃ শাহিন আলম সাজুসহ শিবগঞ্জ উপজেলা ও মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল বাসেত, সাধারণ সম্পাদক এস. আই. সুমন, কোষাধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী শিপনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা একবাক্যে বলেন, “সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান— সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
উল্লাপাড়ায় ডা. সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

উল্লাপাড়ায় ডা. সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন