ঢাকা | বঙ্গাব্দ

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফাঁশিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় অবস্থিত হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন সোহান ও তার বন্ধু মো. শাকিল। দুপুরে তাঁরা রিসোর্টের পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে সোহান ডুবে নিখোঁজ হন। এসময় শাকিল সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও সোহান পানির নিচে তলিয়ে যান।

সোহানের সহযাত্রী শাকিল জানান, দুজন একসাথে নদীতে নামার পর মুহূর্তেই স্রোতের টানে সোহান নিখোঁজ হয়ে যায়। পরে তিনি দ্রুত রিসোর্টে গিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান এবং স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

হোয়াইট পিক স্টেশনের পরিচালক মো. আজিম বলেন, “অগ্রিম বুকিং ছাড়াই বৃহস্পতিবার সকালে তারা রিসোর্টে আসেন। বুকিং শেষে ঝর্ণায় ঘোরাফেরা করার পর দুপুরে নদীতে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পর আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করি।”

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, “খবর পাওয়ার সাথে সাথে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি চালিয়েও সোহানকে উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে চট্টগ্রাম থেকে ডুবুরি দল ডাকার জন্য জানানো হয়েছে।”

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা যৌথভাবে কাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইলে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের সাথে সাংবাদিক

নড়াইলে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের সাথে সাংবাদিক