ঢাকা | বঙ্গাব্দ

অনশনে অসুস্থ কয়েকজন শিক্ষক, দুপুরে শাহবাগ অবরোধের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
অনশনে অসুস্থ কয়েকজন শিক্ষক, দুপুরে শাহবাগ অবরোধের ঘোষণা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 
২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ও ৭৫% উৎসবভাতার দাবিতে শহীদ মিনারে অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, ৬ জন অসুস্থ। 

২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। আজ মঙ্গলবার সকালে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে অনশনে এরই মধ্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীসহ অনশনরত ৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এমপিওভুক্ত শিক্ষকেরা জানিয়েছেন, দুপুর ১২টার মধ্যে ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ ৩ দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।


এর আগে সোমবার দুপুরে শিক্ষকেরা ঘোষণা দেন, মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
দেবহাটার খলিশাখালি এলাকায় প্রয়োজন পুলিশ ফাড়ি।

দেবহাটার খলিশাখালি এলাকায় প্রয়োজন পুলিশ ফাড়ি।