ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনা–২ আসনে গণসংযোগে ব্যস্ত হাসান আল মামুন।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 26, 2025 ইং
নেত্রকোনা–২ আসনে গণসংযোগে ব্যস্ত হাসান আল মামুন। ছবির ক্যাপশন: হাসান আল মামুন। [ফাইল ফটো]
ad728
মোঃ মাজাহারুল ইসলাম সিপন, নেত্রকোনা:

নেত্রকোনা–২ (নেত্রকোনা সদর ও বারহাট্টা) সংসদীয় আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উচ্ছ্বাস ও প্রত্যাশার নতুন ঢেউ বইছে। এই আসনে এমপি প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সম্পাদক, ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক এবং ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুন।

তিনি ইতিমধ্যেই তৃণমূলে একের পর এক গণসংযোগ, মতবিনিময় সভা ও পথসভা করে তুলেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তরুণদের প্রতিনিধি ও মানবিক জননেতা হিসেবে এলাকাবাসীর কাছে তার জনপ্রিয়তা বাড়ছে দ্রুত ।

“দেশ ও গণমানুষের সেবায় আন্দোলনই আমার পথ”, হাসান আল মামুন গণসংযোগ চলাকালীন বক্তব্যে হাসান আল মামুন বলেন, দেশ ও গণমানুষের সেবায় কাজ করে যাচ্ছি।১১ মাস জেল কেটেছিল ।২২ বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি । তবু তারা আমাকে দমাতে পারেনি । দেশ উন্নয়ন গণমানুষের অধিকার আদায়ে সোচ্চার আছি এবং এখনও অনিয়ম স্বৈরাচার বিদায়ে আন্দোলন করে যাচ্ছি।

তিনি আরও স্মরণ করিয়ে দেন ,২০১৮ সালে কোটা আন্দোলনের আহ্বায়ক হিসেবে সারা দেশে নেতৃত্ব দিয়ে সফল হয়েছি ।যার ফলশ্রুতিতে ৪০ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী সাধারণত শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বাতিল করে অংশগ্রহণ করতে পেরেছিল ।

নেত্রকোনার উন্নয়নে রূপরেখা: ‘স্বনির্ভর ও আধুনিক হাওড় অঞ্চল গড়ব’ হাসান আল মামুন জানান, নেত্রকোনা সদর ও বারহাট্টা অঞ্চলের মানুষের উন্নয়নই তার রাজনীতির কেন্দ্রবিন্দু।

তার নির্বাচনী অঙ্গীকারে বিশেষ গুরুত্ব পাচ্ছে, স্বাস্থ্য খাতে বিপ্লব: প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে ২৪ ঘণ্টা এ্যাম্বুলেন্স সার্ভিস চালুর প্রতিশ্রুতি। জরুরি রোগীকে ঘরে পৌঁছে দেওয়া থেকে শুরু করে নেত্রকোনা সদর হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ বা ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা থাকবে এই সেবায়।

আধুনিক সদর হাসপাতাল: নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালু করা হবে।

কৃষির পুনরুজ্জীবন: কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে হিমাগার স্থাপন, হাওড় প্রজেক্টের মাধ্যমে খাল-বিল ও নদীতে মাছের পোনা অবমুক্ত এবং মাছ সংরক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

যাতায়াত ও যোগাযোগে আধুনিকতা: নেত্রকোনা থেকে সারাদেশে এসি বাস সার্ভিস চালু, রেলযোগাযোগ সম্প্রসারণ ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের অঙ্গীকার।

বেকারত্ব নিরসন: হাওড় প্রজেক্টের অর্থায়নে তরুণদের জন্য বিনা সুদে ২ লক্ষ টাকা ঋণ প্রদানের পরিকল্পনা।

শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক নিরাপত্তায় নতুন দিগন্ত জননেতা হাসান আল মামুনের উন্নয়ন ভিশনে শিক্ষা ও প্রযুক্তি খাতও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, 

নেত্রকোনা শহরে উন্নত মানের ইংরেজি মাধ্যম স্কুল ও প্রতিটি ইউনিয়নে আধুনিক পাঠাগার স্থাপন,
শিক্ষা প্রতিষ্ঠান  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালু,
প্রযুক্তিগত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করে দক্ষ যুবকদের সরকারি সহায়তায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,
প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষককে আলাদা ভাতা প্রদান,
নারী সুরক্ষা সেল গঠন এবং ১৯টি ইউনিয়নে হস্তশিল্প ও কুটির শিল্পের বিকাশ।

তরুণদের নেতৃত্বে নতুন নেত্রকোনা নেতা  হাসান আল মামুন বিশ্বাস করেন , তরুণরাই পরিবর্তনের চালিকাশক্তি। তাই তার সব উন্নয়ন কর্মকাণ্ডের মনিটরিং করবে দলমত নির্বিশেষে এলাকার তরুণ প্রজন্ম।

তিনি বলেন, আমারা চাই এই অঞ্চলের তরুণরাই গড়বে নেত্রকোনা কে । এবং নেত্রকোনা হবে জ্ঞান, উন্নয়ন , মানবিক ও কর্মের নগরী ।

নেত্রকোনার বিভিন্ন গ্রাম ও হাওড় অঞ্চলে গণসংযোগে অংশ নেন জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক আদনান হোসেন রাকিব, সিনিয়র সহ-সম্পাদক জাবির আহমেদ, মোস্তাকিম বিল্লাহ, এজহারুল আকন্দ, শাকিল আহমেদ রিফাত, জুয়েল রানা এবং জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব আব্দুল আহাদ প্রমুখ।

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে হাসান আল মামুন বলেন,অবহেলিত এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্ভোগের কথা আপনাই তুলে ধরছেন জাতির সামনে এবং আপনাদের সহযোগিতায় নেত্রকোনা কে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যাবো ।

নেত্রকোনার সীমান্তবর্তী হাওড় অঞ্চল আজ নতুন আশায় মুখর। তরুণ নেতৃত্বের এই উত্থান স্থানীয় রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করছে। গণ অধিকার পরিষদের দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে হাসান আল মামুন এখন তৃণমূলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান পরিবর্তনের বার্তা, “গণমানুষের অধিকারই আমার রাজনীতি, উন্নত নেত্রকোনা গড়াই আমার স্বপ্ন।”


নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
বৈষম্যের রাজনৈতিক-প্রশাসনিক বন্দোবস্ত হচ্ছে

বৈষম্যের রাজনৈতিক-প্রশাসনিক বন্দোবস্ত হচ্ছে