ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে ছ’মিলের করাতে দু'ভাগ শ্রমিকের দেহ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2025 ইং
কুড়িগ্রামে ছ’মিলের করাতে দু'ভাগ শ্রমিকের দেহ। ছবির ক্যাপশন: কুড়িগ্রামে ছ’মিলের করাতে দু'ভাগ শ্রমিকের দেহ।
ad728
কুড়িগ্রামে ছ’মিলের করাতে দু'ভাগ শ্রমিকের দেহ। 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় স’মিলের করাতে গাছ কাটতে গিয়ে করাতে কাটা পড়ে শুকুর আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) রাতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের 'স' মিলে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার দবির উদ্দিনের ছেলে এবং 'স' মিলের মালিক আয়নাল হক ভগ্নীপতি বলে জানা গেছে।

জানা গেছে, সোমবার বিকেলে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিলে কাঠ ফাঁড়াই করছিলেন শুকুর আলী। এ সময় হঠাৎ একটি ফাড়াই কাঠ ছুটে এসে মিস্ত্রি শুকুর আলীকে আঘাত করে। ছুটে আসা কাঠের ধাক্কা সামাল দিতে না পেরে 'স’ মিলের করাতের উপর পড়ে যান তিনি। 
এতে তার বাম কাঁধ মুহূর্তেই দেহ থেকে আলাদা হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন জানান, 'স' মিলে কাঠ ফাঁড়াই করার সময় করাতের উপর পড়ে ওই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা এস আই মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
ভিপি নুরের ওপর আক্রমণ চরম নিন্দনীয় ও রহস্যজনক: মাহমুদুর রহমা

ভিপি নুরের ওপর আক্রমণ চরম নিন্দনীয় ও রহস্যজনক: মাহমুদুর রহমা