ঢাকা | বঙ্গাব্দ

৭দিন পেরিয়ে গেলেও হদিস মিলছেনা চুরি হওয়া সিএনজির।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
৭দিন পেরিয়ে গেলেও হদিস মিলছেনা  চুরি হওয়া সিএনজির। ছবির ক্যাপশন: ৭দিন পেরিয়ে গেলেও হদিস মিলছেনা চুরি হওয়া সিএনজির।
ad728
৭দিন পেরিয়ে গেলেও হদিস মিলছেনা  চুরি হওয়া সিএনজির। 

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন এর মনাইয়ের টেক এলাকায় রাস্তার পাশে মাদ্রাসার পেছনে একটি গ্যারেজের ভেতর থেকে সিএনজি চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার  (২৭ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে। 
জানাযায় গাড়ির মালিক মহিউদ্দিন এবং তার ভাই, গাড়ির  চালক সারাদিন সিএনজি চালিয়ে গত ২৬  জুলাই, শনিবার রাতে ড্রাইভার মোঃ ফয়সাল তার গাড়ি রাখার নিদিষ্ট গ্যারেজের ভেতরে রেখে চলে যান।
পরেরদিন রবিবার ভোরে ঘুম থেকে উঠে দেখে তার সিএনজিটি নেই। 
অনেক খোঁজাখুঁজির পরও কোন হদিস না পেয়ে এ ব্যাপারে কাউখালী থানায় অভিযোগ করলে পুলিশ বলেন, সিএনজিটি চুরির রহস্য উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে। 
এ-নিয়ে হতাশ মহিউদ্দিন ও তার পরিবার। তার একমাত্র উপার্জনকৃত এই গাড়ি, এই গাড়ি সে এবং তার পরিবার কিস্তির মাধ্যমে নিয়েছেন। যার মূল্য ৯ লক্ষ টাকা। তার মধ্যে ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ হলেও বাকি রয়েছে অনেক (কিস্তি) টাকা।
এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তার পরিবার।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন।

চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন।