ঢাকা | বঙ্গাব্দ

নেতানিয়াহুকে ‘অকথ্য ভাষায় গালি’ দিলেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
নেতানিয়াহুকে ‘অকথ্য ভাষায় গালি’ দিলেন ট্রাম্প ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

গাজায় যুদ্ধ বন্ধের ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বাজে ভাষায় গালি’ দিলেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ধমকের স্বরে বলেন, ‘আমি জানি না আপনি সবসময় এমন (নোংরাভাবে) নেতিবাচক কেন। এটি একটি জয়। এই জয় মেনে নিন। 

এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনী ও গাজার শাসকগোষ্ঠী হামাসের যুদ্ধ বন্ধে গত সোমবার যুদ্ধবিরতির ২০ দফা প্রস্তাব ঘোষণা করেন ট্রাম্প। এরপর গত শুক্রবার শর্তসাপেক্ষে এ প্রস্তাব মানার ঘোষণা দেয় হামাস। এর কিছুক্ষণ পরই ট্রাম্প বিবৃতি দিয়ে জানান, হামাসও শান্তি চায়। এখন ইসরায়েল রাজি হলেই যুদ্ধবিরতি হবে। 

মার্কিন এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাস প্রস্তাবের জবাব দেয়ার পরপরই ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ওই সময় নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, হামাস যে জবাব দিয়েছে এ নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কারণ শর্তসাপেক্ষে রাজি হওয়ার অর্থ হচ্ছে তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

নেতানিয়াহুর এ যুক্তি শুনেই ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে ধমক দিয়ে বলেন, ‘আমি জানি না আপনি সবসময় এমন (নোংরাভাবে) নেতিবাচক কেন। এটি একটি জয়। এই জয় মেনে নিন।’
 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’