ঢাকা | বঙ্গাব্দ

শাহবাগে ডিবি পরিচয়ে ডাকাতি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2025 ইং
শাহবাগে ডিবি পরিচয়ে ডাকাতি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
নিজস্ব প্রতিবেদকঃ 

রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যক্তিগত গাড়ি, হ্যান্ডকাফ, ওয়াকিটকি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

পুলিশ জানায়, সম্প্রতি শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পরিচয়ে সংঘবদ্ধ একটি চক্র ডাকাতি চালাচ্ছিল। 

এ নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর পুলিশ চক্রটিকে ধরতে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা নতুন করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালীর সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের কুরআন তালিমে বিএনপির হ

নোয়াখালীর সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের কুরআন তালিমে বিএনপির হ