নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা
আরশ খান মাঝে মধ্যেই ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন। ক্যারিয়ারের বাইরে সমসাময়িক ব্যাপারে কথা বলে কখনো কখনো শিরোনামেও উঠে আসেন। এবার ব্যক্তিজীবনের এক বদঅভ্যাসের কথা ও ক্ষতিকর দিক তুল ধরেছেন তিনি। জানিয়েছেন, ধূমপানের কারণে তার ফুসফুস প্রায় শেষ দিকে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে আরশ খান লিখেছেন, ‘স্কুলজীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয় বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যে ১২টা বেজেছিল, তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।’
তিনি লিখেছেন, ‘বিশ্বাস কর, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছো, তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে, তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায়, যা কোনোদিন ঠিক হয় না।’
নিউজটি পোস্ট করেছেন, জুয়েল রানা
জুয়েল রানা