ঢাকা | বঙ্গাব্দ

মানিকগঞ্জে নকল সাবানের কারখানায় র‍্যাবের অভিযান, মালিককে জরিমানা ও কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
মানিকগঞ্জে নকল সাবানের কারখানায় র‍্যাবের অভিযান, মালিককে জরিমানা ও কারাদণ্ড ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে গোপনে পরিচালিত একটি নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৪। এসময় কারখানার মালিককে ১৫ দিনের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান সূত্রে জানা যায়, গ্রীন ফুড এন্ড বেভারেজ নামে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোনায়েম আহমেদ বসতবাড়ির ভেতরে টিনের ঘেরা চত্বরে গোপনে বিভিন্ন নামিদামি কোম্পানির (ডেটল, ডাবসহ) নকল সাবান উৎপাদন করছিলেন।

অভিযানকালে বিপুল পরিমাণ মোরকজাত নকল সাবান ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, “এটি একটি নকল কারখানা। তারা বিভিন্ন নামিদামি কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করছিল। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু জানান, “এখানে কারখানা রয়েছে আমরা জানতাম না। তারা গোপনে এই কারখানা চালু করে নকল সাবান উৎপাদন করছিল।”

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
হাতিয়ার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি ইংরেজি শেখার কার্যক্রম

হাতিয়ার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি ইংরেজি শেখার কার্যক্রম