ঢাকা | বঙ্গাব্দ

সেনাবাহিনীর উপর ইউপিডিএফ এর হামলার ঘটনায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের তীব্র নিন্দা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
সেনাবাহিনীর উপর ইউপিডিএফ এর হামলার ঘটনায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের তীব্র নিন্দা। ছবির ক্যাপশন: সেনাবাহিনীর উপর ইউপিডিএফ এর হামলা।
ad728
সেনাবাহিনীর উপর ইউপিডিএফ এর হামলার ঘটনায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের তীব্র নিন্দা।  

নিউজ ডেস্ক, ঢাকা:  

খাগড়াছড়ির গুইমারা উপজেলার তবলাছড়ি এলাকায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের উপর ইউপিডিএফ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর সাতজন সদস্য আহত হয়েছেন। আহত সেনা সদস্যদের দ্রুত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, সন্ত্রাসীরা নারীদের উস্কানি দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে এ হামলা চালায়, যা মানবতার চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইনের সঙ্গেও অসঙ্গতিপূর্ণ।

জাতির গর্বিত সেনাবাহিনীর উপর এ ধরনের নৃশংস হামলাকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতো দেশের অখণ্ডতা, শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু সেনাবাহিনীর উপর এমন নেক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। আমাদের এই সংগঠন থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জবাসীর আর্তনাদ: “আমরা জিম্মি হয়ে গেছি।”

কালীগঞ্জবাসীর আর্তনাদ: “আমরা জিম্মি হয়ে গেছি।”