ঢাকা | বঙ্গাব্দ

মানিকগঞ্জের মজার খাবার তেরশ্রীর নিজামের মিষ্টি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
মানিকগঞ্জের মজার খাবার তেরশ্রীর নিজামের মিষ্টি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

আল মামুন  মানিকগঞ্জ প্রতিনিধি :

ভোজন রসিক মানিকদের এবার পরিচয় করিয়ে দিচ্ছি "তেরশ্রীর মিষ্টি"র সাথে। ষাটের দশকের গোঁড়ার দিকে নিজাম নামের এক লোক সর্ব প্রথম এই মিষ্টি তৈরির কাজ শুরু করেন। প্রথমে অল্প পরিসরে এর পরিচিতি থাকলেও খুব কম সময় ব্যাবধানেই এর জনপ্রিয়তা ও সুনাম চারিদিকে ছড়িয়ে পরে। বৃদ্ধি পেতে থাকে নিজামের মিষ্টির চাহিদা। তবে তিনি এখন মিষ্টি তৈরি করেননা।বর্তমানে এই মিষ্টি তৈরি করে তার সুযোগ্য ছেলেরা।
দুধের ছানা থেকে মিষ্টি এবং মাওয়া বানিয়ে অসাধারণ মুখোরোচক এই মিষ্টি তৈরি করা হয়। শুধু খেতে নয় দৃষ্টিনন্দনেও এই মিষ্টির জুড়ি মেলা ভার।বর্তমানে তেরশ্রীর নিজামের মিষ্টির ৩টি শাখা রয়েছে। একটি তেরশ্রীতে আরেকটি ঘিওর চরবাইলজুরী  পঞ্চরাস্তা মোড় ও অন্যটি মানিকগঞ্জ খালপাড় । আর মজাদার এই মিষ্টির দামটিও হাতের নাগালে। দাম পরবে প্রতি কেজি মাত্র মিনিকেট ৪৬০ টাকা, বড় মাওয়া মিষ্টি ৪২০ টাকা, মালাই চপ ৬০০ টাকা, ছানা সন্দেশ ৭৫০ টাকা, প্যারা সন্দেশ ৬৫০ টাকা, রস মালাই ৫০০ টাকা, রস গোল্লা ৩৫০ টাকা, এছাড়াও হাড়ি ভাঙ্গা ৭০০, শাহী চমচম ৭০০, ছানার বার্গার ৭০০ টপি সন্দেশ ৭৫০। 

মানিকগঞ্জে বাড়ি অথচ এই মজাদার মিষ্টির স্বাদ নেয়া হয়নি এমন হলে বলতে হয়,আপনি সত্যিই খুব মজাদার খাবারের স্বাদ নেয়া থেকে বিরত  আছেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলজিইডি প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে দুদকে অভিযোগ।

এলজিইডি প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে দুদকে অভিযোগ।