ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে গন্ডারের হাসি পেল

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
অবশেষে গন্ডারের হাসি পেল ছবির ক্যাপশন: এলজিইডি
ad728
বিশেষ প্রতিনিধি:

কথায় বলে গন্ডারের চামড়া এতো পুরু যে তাকে সুড়সুড়ি দিলে তিন দিন পর হাসি পায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অবস্থা তেমন হল। অবশেষে গুরুত্বপূর্ণ অধিদপ্তর এলজিইডি দীর্ঘ ৯/১০ দিন নেতৃ্ত্ব  শূন্য রেখে আজ ৩ নভেম্বর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমকে প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে ২৬ অক্টোবর থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অভিমত ,
অতিরিক্ত দায়িত্বই যদি দিতে হল তাহলে এতো দেরিতে কেন। এই দায় নেবে কে? তাদের অভিমত গন্ডারের চামড়া অপেক্ষা মন্ত্রণালয়ের চামড়া এতো পুরু যে তাদের হাসি পেতে ১০ দিন সময় লাগল।


নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন।

তানোরে ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন।