ঢাকা | বঙ্গাব্দ

গাজাগামী নৌবহরে ইসরাইলের হামলা, থুনবার্গসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
গাজাগামী নৌবহরে ইসরাইলের হামলা, থুনবার্গসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবক আটক ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ,, 

গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইসরাইল। বেশ কয়েকটি জাহাজ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে সুইডিশ পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবককে। খবর আল জাজিরার।
ইসরাইলি আগ্রাসন ও সর্বাত্মক অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরাইলের অবরোধ ভাঙার লক্ষ্যে চলতি মাসের শুরুর দিকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। 

 
তবে ইসরাইল এই নৌবহর আটকে দেয়ার ঘোষণা দেয়। তাদের দাবি, স্বেচ্ছাসেবকরা ‘আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার’ চেষ্টা করছে। যদিও মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেয়ার বিষয়ে স্পষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে।
 
নৌবহরটি গত বুধবার (১ অক্টোবর) গাজার কাছাকাছি পৌঁছায়। আয়োজকরা জানান, নৌবহর ইসরাইল ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার বা প্রায় ১২১ নটিক্যাল মাইল দূরে।
মুখপাত্রের কথায়, ‘আমাদের প্রায় ৩০টি জাহাজ এখনও গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজ থেকে দূরে থাকার চেষ্টা করছে। তারা দৃঢ়প্রতিজ্ঞ। তারা অনুপ্রাণিত এবং তারা ভোরের মধ্যে এই অবরোধ ভেঙে ফেলার এবং একসাথে গন্তব্যে পৌঁছানোর জন্য সবকিছু করছে।’ 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে উৎসব উদযাপনের মধ্যে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিক

রাজশাহীতে উৎসব উদযাপনের মধ্যে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিক