ঢাকা | বঙ্গাব্দ

খুলনা'র বটিয়াঘাটা ভূমি অফিসের সার্ভেয়ার ইব্রাহিমকে বদলি।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
খুলনা'র বটিয়াঘাটা ভূমি অফিসের সার্ভেয়ার ইব্রাহিমকে বদলি। ছবির ক্যাপশন: খুলনা'র বটিয়াঘাটা ভূমি অফিসের সার্ভেয়ার ইব্রাহিমকে বদলি।
ad728
খুলনা'র বটিয়াঘাটা ভূমি অফিসের সার্ভেয়ার ইব্রাহিমকে বদলি। 

মোঃ ইমরান হোসেন, খুলনাঃ

 খুলনার বটিয়াঘাটা ভূমি অফিসের সার্ভেয়ার মো: ইব্রাহিম কে বদলি করায় উপজেলার ভূমি সেবা গ্ৰহীতাদের মাঝে এক অজানা হতাশা বিরাজ করছে । ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক অফিস আদেশে তাকে বটিয়াঘাটা ভূমি অফিস থেকে বদলী করে খুলনা সংযুক্ত এল এ শাখা, জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল এ বদলীর খবর ছড়িয়ে পড়লে এযাবৎ কাল ভূমি অফিসে আগত সেবা গ্ৰহিতাদের মাঝে উক্ত হতাশা নেমে এসেছে ।  সার্ভেয়ার ইব্রাহিম একজন সাদা মনের মানুষ এবং সদালাপি । তিনি যোগদানের পর থেকে উপজেলার সাধারণ ভূমি সেবা গ্ৰহীতাদের কাজ সহজে করে। পাশাপাশি তিনি বিভিন্ন করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চৌকস ও দক্ষ এবং গুরুত্বের কথা বিবেচনা করে নড়াইল জেলায় বললি করা হয়েছে । অন্যদিকে বহু সময় কাল বটিয়াঘাটা ভূমি অফিসে থেকে সাধারণ মানুষকে সহজ শর্তে বিভিন্ন কাজ সম্পন্ন করে দেওয়ায় সাধারণ মানুষের সঙ্গে এক আত্মিক সম্পর্ক স্থাপন করেছিলেন । কিন্তু হঠাৎ বদলী হয়ে যাওয়ায় ভূমি সেবা গ্ৰহীতাদের মাঝে হতাশা নেমে এসেছে ।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
নড়াইলে বিশ্ববিদ্যালয়ের দাবিতে হরতালের হুঁশিয়ারি

নড়াইলে বিশ্ববিদ্যালয়ের দাবিতে হরতালের হুঁশিয়ারি