ঢাকা | বঙ্গাব্দ

মোদির জন্মদিনের শুভেচ্ছায় বললেন মোলোনি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
মোদির জন্মদিনের শুভেচ্ছায় বললেন মোলোনি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে, মোদির নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন মেলোনি। ভারতের প্রধানমন্ত্রীর ‘শক্তি, সংকল্প এবং লাখ লাখ মানুষকে নেতৃত্ব দেয়ার ক্ষমতাকে’ ইতালির প্রধানমন্ত্রী তুলে ধরেছেন ‘অনুপ্রেরণার উৎস’ হিসেবে।

এক্সে দেয়া ওই পোস্টে দুই নেতার একসাথে একটি ছবিও ছিল। ছবিতে দেখা যায়, সামনে থাকা মেলোনি হাসছেন এবং সেলফি তোলার জন্য ক্যামেরা ধরে আছেন। আর তার বাম পাশে প্রধানমন্ত্রী মোদিও হাসছেন।
 
এদিকে মোদির ৭৫তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ শুল্ক আরোপের পর একে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 
 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যশোরের ৭০৫ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ।

যশোরের ৭০৫ মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ।