মো:জাকির হোসেন সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি:
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে ও জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়।
জাকের পার্টির নীলফামারী-২ সাংগঠনিক জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সভাপতি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি আমিনুল ইসলাম আনু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, অফিস সম্পাদক শাহজাহান সিরাজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোতলাগাড়ী ইউনিয়ন সভাপতি শাহজাহান আলী, কামারপুকুর ইউনিয়ন সভাপতি মনজুরুল ইসলাম, বাঙালীপুর ইউনিয়ন সভাপতি মুকুল হোসেন ও খাতামধুপুর ইউনিয়ন সভাপতি এরশাদ হোসেন এবং জেলা যুব ওলামা পার্টির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।
প্রধান অতিথি লানছু হাসান চৌধুরী বলেন, জাকের পার্টির চেয়ারম্যান হযরত আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদীর পবিত্র নির্দেশে এই শান্তি ও স্থিতিশীলতার জন্য সাংগঠনিক জনসভা। আমরা সব সময়ই শান্তির পক্ষে। দেশ ও জনগণের শান্তির জন্য জাকের পার্টির ছায়াতলে আসার আহ্বান জানান তিনি। জনসভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে ইউনিয়নের দুই শতাধিক নারী-পুরুষসহ র্যালি বের করা হয়। স্কুল মাঠ থেকে শুরু হয়ে। র্যালিটি হাজারীহাট বাজারের সড়কগুলো প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। সবশেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়।
মাজহারুল ইসলাম শিপন