ঢাকা | বঙ্গাব্দ

৫ দফা দাবিতে মোল্লাহাটে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2025 ইং
৫ দফা দাবিতে মোল্লাহাটে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখার উদ্যোগে  সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা–খুলনা মহাসড়ক হয়ে মোল্লাহাট বাজার চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “জুলাইয়ের জাতীয় সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। নিম্নকক্ষ, উচ্চকক্ষ উভয়কক্ষে পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র টিকবে না।”

তারা আরো বলেন, “দেশে একটি সমান সুযোগপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। 
কিন্তু পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসর ১৪ দল গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না করলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।”

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এখন সময়ের দাবী। এই দাবি পূরণ না হলে জনগণ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”

এ সময় তারা আরো বলেন জুলাই গণহত্যা সহ ১৭ বছর হত্যা ও গুম খুন   বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। 
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মোল্লাহাট উপজেলা আমীর হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, নায়েবে আমীর আব্দুস সবুর শিকদার, সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, কর্মপরিষদ সদস্য হাফেজ মোকাররম মিয়া, ফরাজি মিজানুর রহমান, দাউদ আলী মুন্সি, হাফেজ অলিউর রহমান, সিকদার মনিরুজ্জামান, যুব বিভাগ সেক্রেটারি মিয়া পারভেজ আলম, মাওলানা হায়দার আলী, পেশাজীবী বিভাগের সেক্রেটারি শেখ ইয়াসিন,
শিবির সভাপতি মিসকাত হোসাইন, সেক্রেটারি আরিফুল ইসলাম শিহাবসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও অসংখ্য নেতা–কর্মী।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমএসএফের প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত।

বিএমএসএফের প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত।