ঢাকা | বঙ্গাব্দ

নাসিরনগরে আওয়ামী লীগ নেতা ছোয়াব মিয়া গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 11, 2025 ইং
নাসিরনগরে আওয়ামী লীগ নেতা ছোয়াব মিয়া গ্রেপ্তার ছবির ক্যাপশন: নাসিরনগরে আওয়ামী লীগ নেতা ছোয়াব মিয়া গ্রেপ্তার
ad728
নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১১ নং পূর্বভাগ ইউনিয়নে সোমবার (১০ নভেম্বর) পুলিশ পরিচালিত বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট"-এর আওতায় গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের সাবেক বিতর্কিত এমপি ফরহাদ হোসেন সংগ্রাম এর  ঘনিষ্ঠ সহচর, এলাকার ত্রাস হিসেবে পরিচিত  পূর্বভাগ ইউনিয়ন আ. লীগের সহ সভাপতি ছোয়াব মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, ছোয়াব মিয়ার বিরুদ্ধে নানা সময় চাঁদাবাজি, দখলবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি স্থানীয়ভাবে নানা অপকর্মের কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছিলেন।
তাকে সোমবার  সন্ধ্যায় নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপারেশন ডেভিল হান্ডে চলমান থাকবে এবং অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লামায় চাঁদাবাজি করতে গিয়ে তিন যুবক আটক

লামায় চাঁদাবাজি করতে গিয়ে তিন যুবক আটক