ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনায় জেলা ক্রীড়া অনুষ্ঠিত -২০২৫।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2025 ইং
নেত্রকোনায় জেলা ক্রীড়া  অনুষ্ঠিত -২০২৫। ছবির ক্যাপশন: নেত্রকোনায় জেলা ক্রীড়া অনুষ্ঠিত -২০২৫।
ad728
মোঃ মাজাহারুল ইসলাম সিপন,নেত্রকোনা :

"এসো দেশ বদলাই ,পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য কে সামনে রেখে , জেলা ক্রীড়া অফিস নেত্রকোণার আয়োজনে, বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় তারণ্যের উৎসব -২০২৫  উদযাপন উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের (অনূর্ধ্ব-১৬ ) ৫০ জন বালক ও বালিকার অংশগ্রহণে কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)   রাফিকুজ্জামানের  সভাপতিত্বে ২০অক্টোবর ২৫ তারিখে বিকেল ৩ টায়  নেত্রকোণা সদর উপজেলার কালেক্টরেট স্কুল মাঠে  অনুষ্ঠিত হয়।এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান  ,বিশেষ অতিথি  ছিলেন, নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,পিপিএম,সদর  উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক ।

 এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ,   উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে  সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের চার হ্যাকার গ্রেফতার

রাজশাহীতে সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের চার হ্যাকার গ্রেফতার