ঢাকা | বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে ছাত্র সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2025 ইং
কামরাঙ্গীরচরে ছাত্র সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন: উঠান বৈঠক অনুষ্ঠিত
ad728

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন।

রাজধানীর কামরাঙ্গীরচরের ৫৫ নং ওয়ার্ডের ডাক্তার বাড়ী মোড়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় ছাত্র সংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি, এলাকার নানা সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানার মানবিক তদন্ত অফিসার জনাব লুৎফর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি ঢাকা মহানগরের সংগঠক ফয়সাল ও আসাদ বিন রানী, দক্ষিণ সমন্বয় কমিটির সংগঠক সিফাত মিম, মানবাধিকার কর্মী মোঃ আনোয়ার হোসেন, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি মোঃ আমির হাসান মাসুদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা মহানগর দক্ষিণের সংগঠক মোহাম্মদ ইউসুফসহ অন্যান্য সংগঠকবৃন্দ।

বক্তারা মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহসহ নানা সামাজিক ব্যাধি রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করে এলাকার উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নিয়মিতভাবে এমন উদ্যোগের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স