ঢাকা | বঙ্গাব্দ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯, আহত শতাধিক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2025 ইং
ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯, আহত শতাধিক ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। বুধবার (১ অক্টোবর) এ তথ্য জানান তারা।
সরকার জীবিতদের সন্ধান এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ পুনরুদ্ধারের জন্য সংস্থাগুলোকে তৎপর করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

 
সেবুর প্রাদেশিক সরকার দুর্যোগ ঘোষণা করেছে এবং কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। 
 
আরও পড়ুন:ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭,‘দুর্যোগ অবস্থা’ ঘোষণা

ভূমিকম্পের পর আহতদের পাশাপাশি অন্যান্য রোগীদের হাসপাতালের বাইরে চিকিৎসা দেয়া হচ্ছে, কারণ আফটারশক এখনও চলছে বলে জানানো হয়। 

সিভিল ডিফেন্স কর্মকর্তা র‍্যাফি আলেজান্দ্রো সাংবাদিকদের বলেন, সেবু প্রদেশের উত্তরে বোগো শহরে, যা ভূমিকম্পটির কেন্দ্রস্থলের কাছাকাছি ছিল, সেখানকার একটি হাসপাতালে অসংখ্য আহত রোগীকে ভর্তি করা হয়েছে। 
   
প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন, বলেছেন, মন্ত্রিপরিষদ সচিবরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন, এবং প্রিয়জনদের হারিয়েছেন এমন ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচল হলো গাজার বেকারি, দিনে তৈরি হচ্ছে ৩ লাখ রুটি

সচল হলো গাজার বেকারি, দিনে তৈরি হচ্ছে ৩ লাখ রুটি